সিলেটে ‘লুঙ্গি-ছায়ায়’ মুড়ানো নবজাতকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে কিন ব্রীজের পূর্ব পাশে সুরমা নদীর পাড় থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কিন ব্রীজের পূর্ব পাশে পাপ্পুর সিমেন্টের গুদাম ঘরের পিছনে সুরমা নদীর পাড়ে সাদা রংয়ের ছায়া ও ছাপা রংয়ের লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় অজ্ঞাতনামা মৃত নবজাতকের লাশ (বয়স অনুমান ১ দিন) উদ্ধার করা হয়। শিশুটির নাভির সাথে গর্ভফুল সংযুক্ত রয়েছে। তিনি আরো জানান, অজ্ঞাতনামা নবজাতক মৃত শিশুকে কে বা কারা এখানে ফেলে রেখেছে। খবর পেয়ে এসআই মো: নূরে আলম সিদ্দিক নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নং-০১ তাং-০১/০১/২০২১।
Related News
সিলেটে ৩ অনলাইন জুয়াড়ি আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট ধানাধীন এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের তিনRead More
শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে জানিয়ে প্রবাসী কল্যাণRead More



Comments are Closed