আরো কমল বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি আরও কমানো হলো। সোমবার (২৮ ডিসেম্বর) বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। তবে শুধু সরকারি প্রতিষ্ঠানে বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড বাহকরা এই সুবিধা পাবেন।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশগমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি ১৫শ’ টাকার পরিবর্তে শুধু প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্টকার্ডধারী বিদেশগামীদের জন্য ৩০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো।
এর আগে বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। ফি ৩০০ টাকা পুনর্নির্ধারণ করায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি পরিস্থিতি চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টেস্ট ফি দুই ধাপে ৩৫শ’ টাকা থেকে ৩শ’ টাকা নির্ধারণ করায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জানাই।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed