পঞ্চগড় পৌরসভার প্রথম নারী মেয়র হলেন জাকিয়া খাতুন
মো.সফিকুল আলম দোলন, প্রতিনিধি পঞ্চগড়: প্রথম ধাপে অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকিয়া খাতুন বিজয়ী হয়েছেন। এবারই প্রথম নারী মেয়র পেলো পঞ্চগড়বাসী। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র প্রার্থী তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট, আর জাগপা প্রার্থী হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষ থেকে বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলমগীর।
এবার পঞ্চগড় পৌরসভার মোট ভোটার ছিল ৩৫ হাজার ১১ জন। এর মধ্যে ১৭ হাজার ১৫১ জন পুরুষ ও ১৭ হাজার ৮৬০ জন নারী ভোটার। ভোট দিয়েছেন ২১ হাজার ১৬৭ জন, বাতিল হয়েছে ৮৮টি, বৈধ ২১ হাজার ৯৭৯টি।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed