পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৭ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ হামলা চালায় বন্দুকধারীরা। যদিও এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
নিহত সাত সেনা সদস্যরা হলেন: নায়েব সুবতার গুলজার, সিপাই ফয়সাল, সিপাই আবদুল ওয়াকিল, সিপাই শের জামান, সিপাই জামাল, আবুদর রউফ, গাজী খান ও ফারুক মোহাম্মদ।
এদিকে এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বেলুচিস্তানে জঙ্গিদের হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সদস্যদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি আরও বলেন, এ দেশটি সৈন্যদের সাহসিকতার ওপর দাঁড়িয়েছে এবং যারা ভারতীয় সমর্থিত সন্ত্রাসীদের আক্রমণের মুখোমুখি হয়।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed