যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম অঙ্গরাজ্য ইলিনয়ে বোলিং এলে খেলার একটি ভেন্যুতে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন।
উত্তর ইলিনয়ের রকফোর্ডের ডন কার্টার ল্যানস এলাকায় স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটে।
এতে আহত হয়েছেন আরও তিন জন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রকফোর্ড পুলিশ।
স্থানীয় পুলিশের প্রধান ড্যানিয়েল জি ও’শেয়া জানান, যারা আহত হয়েছেন তারা কিশোর বয়সী।
এ হামলার উদ্দেশ্য এখনও জানতে পারেনি পুলিশ। তাদের ধারণা, এটা ছিল এলোপাতাড়ি বন্দুক হামলা।
ও’শেয়া জানান, ডন কার্টার লেনসে আসলে কী ঘটেছিল তা জানার জন্য তদন্ত চলছে। হামলার শিকার হওয়াদের ঘটনাস্থল ভবনের ভেতরে ও বাইরে থেকে উদ্ধার করা হয়েছে।
কিন্তু মানুষেরা কেন সেখানে জড়ো হয়েছিল সেটা এখনও বোঝা যাচ্ছে না।
অঙ্গরাজ্যের নির্দেশনা অনুযায়ী, ইলিনয়ে সব ধরনের জনসমাগমস্থল বন্ধ আছে। সে অনুযায়ী, এই বোলিং এলেও বন্ধ থাকার কথা।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed