Main Menu

সিলেটে ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ৪টি ফিলিং স্টেশন এবং একটি কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২১ ডিসেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযানা চালিয়ে এই পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করে।

Manual6 Ad Code

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতি.পুলিশ সুপার মো.সামিউল আলম, জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম ও বিএসটিআই সিলেটের পরিদর্শক মো. মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলেটের বিভিন্ন এলাকায় থাকা ৪টি ফিলিং স্টেশনকে মোট সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই ৪টি ফিলিং স্টেশনেরই পরিমাপক যন্ত্রে ত্রুটি ছিলো বলে জানান র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতি.পুলিশ সুপার মো.সামিউল আলম।

Manual3 Ad Code

এর মধ্যে মেসার্স বেঙ্গল গ্যাসোলিন এন্ড সার্ভিসিং-কে ১ লক্ষ টাকা, হাজি মজনু মিয়া ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা, মের্সাস সুরমা পেট্টোলিয়ামকে ৫০ হাজার টাকা ও মেসার্স নর্থ ইস্ট ওয়েল কোম্পানিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, র‌্যাব ৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (সিলেট জেলা কার্যালয়) যৌথ অভিযান চালিয়ে সিলেট নগরীস্থ রাজ দ্বীপ কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। লাইসেন্স না নিয়েই এ কোম্পানি কয়েল উৎপাদন করার দায়ে জরিমানা করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন।

Manual6 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুকায়স্থ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code