Main Menu

আজ থেকে কমবে শৈত্যপ্রবাহ

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে কয়েক দিন যাবৎ তীব্র শৈত প্রবাহে জনজীবন স্থবির হয়ে আছে। দেশের উত্তর-পশ্চিম এলাকায় চলমান শৈত্যপ্রবাহ প্রকট আকার ধারণ করেছে। তবে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে তা কমতে শুরু করবে। তবে চলমান শৈত্যপ্রবাহটি আরো দুই দিন থাকতে পারে।

আবহাওয়া অফিসে সূত্রে জানা যায়, শৈত্যপ্রবাহের ব্যাপ্তি কমে এসেছে। সোমবার শৈত্যপ্রবাহ উত্তর-পশ্চিম এলাকায় বিস্তৃত থাকলেও মঙ্গলবার থেকে তা কমতে শুরু করবে। অর্থাৎ চলতি শৈত্যপ্রবাহ আরো দুই দিন থাকতে পারে। তবে ২৫ বা ২৬ ডিসেম্বর থেকে নতুন করে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ আসতে পারে। আর জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ আসার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, ফেনী, শ্রীমঙ্গল, পাবনা, বদলগাছী, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Share





Related News

Comments are Closed