দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৮৭৭ জন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে আরও ১ হাজার ৮৭৭ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আরও ১ হাজার ৮৭৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যা নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন হয়েছে।
আর গত এক দিনে মারা যাওয়া ৪০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে।
এদিকে একই সময়ে দেশে আরও ২ হাজার ৮৮৪ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন হয়েছে।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed