Main Menu

সিলেটে গ্যাস লাইনের আহুনে এক ব্যক্তির মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদর উপজেলার টুকের বাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ ফকির মো. শাহিদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি অগ্নিকান্ডে দগ্ধ হন।

জানা যায়, রবিবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্ঠার পর রাত পৌণে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। টুকেরবাজারের পার্শ্ববর্তী ব্রিজের পাশে একটি টং দোকানের সামনে গ্যাস লাইনের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে এ আগুন ভয়াবহ রূপ নেয় এবং লাইনের অনেকাংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিলেট স্টেশনের অফিসার হুমায়ূন কারনাইন বলেন, প্রায় এক ঘণ্টা আমাদের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়।

Share





Related News

Comments are Closed