Main Menu

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পন এবং দোয়া মোনাজাতসহ নানা আয়োজনে এ দিবস পালন করা হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, কর্মকর্তা সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাংবাদিক সমিতি, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনগুলো শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকল শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

 

Share





Related News

Comments are Closed