করোনায় বেলজিয়াম বিএনপি সভাপতি সাজা’র মৃত্যু
প্রবাস ডেস্ক: মহমারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির বেলজিয়াম শাখার সভাপতি আহমেদ সাজা (৫৩) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১২টায় দেশটির আলেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আহমেদ সাজার বাড়ি সিলেট নগরীর কুমারপাড়া এলাকায়। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে বেলজিয়ামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed