কবি বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে পেটে রড ঢুকে কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনার তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সিসিক।
কবির মৃত্যুর পর পরই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। গঠিত এ কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিধায়ক রায় চৌধুরী জানান, তার মৃত্যুর খবর শুনে আমরা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছি। যেহেতু এটি প্রকৌশলী শাখার কাজ সে ক্ষেত্রে এ কমিটি তদন্ত করে নির্ধারণ করবে কারো কোন গাফিলতি আছে কি না। যদি কারো কোন গাফিলতি থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট নগরের জনবহুল আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে পেটে রড ঢুকে যায় কবি আব্দুল বাসিত মোহাম্মদের। এতে মারাত্মক আহত হন তিনি।
এসময় সংকটাপন্ন অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দুইদিন ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed