Main Menu

দেশে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ২১৯৮

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই মৃত্যু ও শনাক্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৪ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৯৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন।

এর আগে রোববার (৬ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩১ জন।

 

Share





Related News

Comments are Closed