সিলেটে দুই রেস্টুরেন্টকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পানসি রেস্টুরেন্টের খাবারে কাপড়ের রঙ ও কেমিক্যাল পাওয়া যাওয়ায় সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর জিন্দাবাজারস্থ পানসি রেস্টুরেন্টে র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে নামে র্যাব-৯। এ সময় রেস্টুরেন্টটিকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করে।
এর আগে খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অপরাধে সিলেট নগরীর পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছিল র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
পানসি রেস্টুরেন্টে অভিযান শেষে র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, পানসি রেস্টুরেন্টের খাবারে কাপড়ের রঙ, পচা খাবার, মেয়াদোত্তীর্ণ ফুড ফ্লেভার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অনিয়ম পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, একইদিন সকালে নগরীর জল্লারপারস্থ পাঁচ ভাই রেস্টুরেন্টে র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযানে নামে র্যাব-৯। সে সময় পাঁচ ভাই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন এবং খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed