Main Menu

ফের পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৬ ডিসেম্বর) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলেন দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন এ তারিখ ধার্য করেন।

এ নিয়ে বহুল আলোচিত এ মামলায় ৪৫ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরে কোনও একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা।

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন।

মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় এ মামলা দায়ের করা হয়।

Share





Related News

Comments are Closed