Main Menu

দেশে করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৬৬৬

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে শনিবারের (৫ ডিসেম্বর) চেয়ে আজ রোববার মৃত্যু এবং শনাক্ত কিছুটা কমেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৮৩৮ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৬৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৫৫২ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

এর আগে শনিবার (৫ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৮৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৫ জন।

 

Share





Related News

Comments are Closed