Main Menu

যুক্তরাজ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক: আগামি মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকেই আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। আর এ জন্য সব ধরণের প্রস্তুতি শেষ করেছে দেশটির নির্দিষ্ট হাসপাতালগুলো। এদিকে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহেই ৮ লাখ ডোজ ভ্যাকসিন হাতে পাবে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের ইউসিভার্সিটি হসপিটাল কভেনট্রি। দেশটির যে ক’টি হাসপাতালে ফাইজার এবং বায়োএনটেকের করোনার টিকা দেওয়া হবে তার মধ্যে এটি একটি। সাধারণ মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগের আগে সব ধরণের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা সেরেছেন একাধিক বৈঠক। নির্দিষ্ট মাত্রায ভ্যাকসিন সংরক্ষণকেই চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

এরমধ্যেই ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা জনিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই আরো ৮ লাখ ভ্যাকসিন পাবে যুক্তরাজ্য। তবে সকল নাগরিকের জন্য ভ্যাকসিন পেতে, আরো অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বুধবার যুক্তরাজ্য সরকার অনুমোদন দেওয়ার পর, বৃহস্পতিবার থেকেই বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে ভ্যাকসিন সরবারহ শুরু করে ফাইজার এবং বায়োএনটেক। এরইমধ্যে প্রথম দফার চালান শেষের পথে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Share





Related News

Comments are Closed