ব্রাজিলে ব্রিজ থেকে বাস পড়ে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস উড়ে গিয়ে নিচে রেললাইনে এসে পড়ে। চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া বাসটির ভেতরে থাকা ১৭ জনের মৃত্যু হয়েছে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার (৪ ডিসেম্বর) মানাজ গ্যারিজ অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যান আরও ৫ জন।
ব্রিজ থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় পুলিশ জানায়।
এক ভিডিওতে দেখা যায়, ব্রিজ থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাধার। বাসটি থেকে ধোঁয়া উড়ছিল।
এ ঘটনায় তদন্ত চলছে। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায় বলে পুলিশের প্রাথমিক ধারণা।
অন্যদিকে স্থানীয় পত্রিকা ফোলহা জানায়, ব্রিজ থেকে পড়ার আগে একটি ট্রাকের সংঘর্ষ হয় বাসটির।
ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, ব্রিজে নেমে দৌড়ে পালিয়ে যায় চালক। পুলিশ তাকে খুঁজছে।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed