দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, আক্রান্ত ২৩১৬ জন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৩১৬ জন। এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে সংবাদমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ৩১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন হল।
এছাড়া নতুন ২ হাজার ৫৯৩ জন সুস্থ রোগী নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন হয়েছে।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৭৪৮ জনে দাঁড়াল।
যারা মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন, রংপুরে ৩ ও ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ২৩ জন রয়েছেন।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed