Main Menu

পঞ্চগড় পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম ও জাগপার মনোনীত প্রার্থী শাহারিয়ার আলম বিপ্লব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিস কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এর নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। এসময় পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৪ জন কাউন্সিলর প্রার্থীও মনোয়নপাত্র জমা দিয়েছেন।

আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে এতে ৩৫ হাজার ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

Share





Related News

Comments are Closed