ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসে নানা কর্মসূচি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: শান্তিডাঙা-দুলালপুরের রাণী ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। হাটিহাটি পা পা করে স্বাধীনতাত্তোর বিশ্ববিদ্যালয়টি পার করেছে ৪১টি বছর। আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ৪২ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার করোনা সংক্রমণরোধে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন করা হবে।
জানা গেছে, রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করবেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। এসময় সাথে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্ত¡রে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় ৪২ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৪২টি ফলজ ও বনজ গাছের চারাও রোপণ করা হবে। এরপর প্রশাসন ভবনের সভাকক্ষে কেক কাটা হবে। তবে করোনা মহামারির কারণে এবছর আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে সকাল পৌনে ১০ টায় প্রভোস্টগণ স্ব স্ব হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও সন্ধ্যা ৬টায় অনলাইন আলোচনাসভা’র (ওয়েবিনার) আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ অংশগ্রহণ করবেন। ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ অংশ নিবেন।
ওয়েবিনারে ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মোস্তাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটি ২০২০-এর আহŸায়ক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed