সিলেটে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদেশী রিভলবার, গুলি, মাদক ও হ্যান্ডকাপসহ রুমন খান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব- ৯।
গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার টুলটিগড় ইউপির মীরাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রুমন খান টিলাগড় (মীরাপড়া বটতলা) এলাকার জমশেদ খানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি’র শাহপরাণ থানার টুলটিগড় ইউপির মীরাপাড়া এলাকার একটি একতলা বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ২০ রাউন্ড গুলি, ৩৭৫ পিস ইয়াবা, গাঁজা, একটি পুলিশ হ্যান্ডকাপ, বেশকিছু সিলমোহরসহ মাদক কারবারি রুমন খানকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় রুমন খানের বিরুদ্ধে মামলা করেছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিলেট ক্যাম্প) এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
সিলেট র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) ওবাইন রাখাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed