দেশে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ২,২৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আরও ২ হাজার ২৭৫ জন রোগী শনাক্ত হয়েছেন। সারা দেশের ১১৭টি ল্যাবে ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষায় এই সংখ্যার রোগী শনাক্ত হয়। এই সময়ে মারা গেছেন আরও ১৭ জন; নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৭০৯ জন।
শুক্রবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
এনিয়ে দেশের মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। আরও ১৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩২২ জনে। আর সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed