Main Menu

দেবীগঞ্জে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পিকআপকে সাইড দেয়ার সময় পিকআপের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে আল-আমিন (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মড়াতল্লী খয়ের বাগান এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী আল-আমিন দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় মেলা পাড়া এলাকার হারুন রশীদের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে আল-আমিন বাড়ি থেকে মোটর সাইকেল যোগে দেবীগঞ্জ বাজার যাওয়ার সময় মড়াতল্লী খয়ের বাগান এলাকায় গেলে এসময় দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পিকআপকে মোটর সাইকেল আরোহী আল-আমিন সাইড দিতে গেলে পিকআপের সাথে ধাক্কা লেগে সে মোটর সাইকেলসহ রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হাসান সরকার সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed