কুমারগাঁও গ্রিডে আগুন, তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ১৩২/৩৩ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনস্থাল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের কারণ নিরুপনে বুধবার (১৮ নভেম্বর) বিকেলের দিকে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে এ ঘটনায় এখনো কাউকে দায়ী করা হয়নি এবং কাউকে শাস্তিও পেতে হয়নি। পিজিসিবির সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলের দিকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় পাওয়ার গ্রিড কাম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। গঠিত কমিটিকে ৩ দিনের মধ্যে নির্বাহী পরিচালক (ওএন্ডএম) পিজিসিবি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়।
পিজিসিবি সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ট্রান্সমিশন ২) এর প্রধান প্রকৌশলী সাইফুল হককে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম মিজানুর রহমান, মোহাম্মদ ফয়জুল কবির ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (শ্রীমঙ্গল) নির্বাহী প্রকৌশলী আব্বাস উদ্দিন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার। পিজিসিবি, পিডিবি ও আরইবির টিম সমন্বিতভাবে বিরামহীন কাজ করে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা মেরামত কাজের তদারকি করেন।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় পাওয়ার ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেট নগরী। এতে মানুষের স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত ঘটে। দেখা দেয় পানির তীব্র সংকট। পানির জন্য মানুষ হন্তদন্ত হয়ে ছুটেছেন বিভিন্ন জায়গায়।
দীর্ঘ ৩১ ঘন্টা পর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখার সময় নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের খবর পাওয়া গেছে।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed