জৈন্তাপুরে নিজ ঘরে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে নিজ বসতঘর থেকে বুধবার (১৮ নভেম্বর) সকালে সাবিয়া বেগম (৩৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের উত্তর বাঘেরখালের মুলকরটির এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খুন হওয়া সাবিয়া গ্রামের বাবুল আহমদের স্ত্রী।
এ ঘটনায় ওই নারীর স্বামী বাবুল আহমদকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুন হওয়া নারী উপজেলার উত্তর বাঘেরখালের মুলকরটির এলাকার বাবুল আহমদের প্রথম স্ত্রী। বাবুল তিনটি বিয়ে করেন। তিনি (বাবুল) দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে বসবাস করেন। প্রথম স্ত্রী তার বাবার বাড়িতে থাকেন। মঙ্গলবার দিবাগত রাতে তিন বছর বয়সী এক নাতনিসহ সাবিয়া ঘুমিয়ে পড়েন। সকালে নাতনির ঘুম ভাঙলে তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে সে কান্না শুরু করে। শিশুটির কান্না শোনে পাশের ঘরের লোকজন দরজা খুলে দেখেন সাবিয়ার গলাকাটা লাশ পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
স্থানীয় একটি সূত্র আরও জানায়, বাবুলের সাথে প্রথম স্ত্রীর মনোমালিন্য চলছিল। মঙ্গলবার রাতে তিনি সাবিয়ার সাথে দেখা করতে ওই বাড়িতে যান। রাতের কোনো একসময় তিনি চলে যান। এরপর বুধবার সকালে সাবিয়ার গলাকাটা লাশ পাওয়া যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খুন হওয়া নারীর স্বামীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।’
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed