সুনামগঞ্জে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আবদুস সালাম (৩৮) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুস সালাম উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মুমশ্বর আলীর ছেলে।
জানা যায়, উপজেলার গোরেশপুর গ্রামে লন্ডন প্রবাসী কামরান আবদুল হাইয়ের বাড়িতে নৈশপ্রহরীর কাজ করতেন সালাম। তিনি স্বপরিবারে ওই বাসাতেই থাকতেন। সোমবার সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিরা রাতে তাকে মেরে ফেলে চলে যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed