Main Menu

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে ইসতিয়াক হোসেন সম্রাট (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের ডালিয়া এলাকা থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সম্রাট ডালিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সে একই এলাকার বাসিন্দা গুলজার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সম্রাট। কিন্তু এরপর সে আর বাড়িতে ফেরেনি। খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন সে মাদ্রাসাতেও যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

এ ঘটনায় সম্রাটের বাবা সিলেট নগরীর এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সম্রাটের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed