Main Menu

আজ রাষ্ট্রীয় শোক

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে আজ মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে।

এ উপলক্ষে আজ বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফেরাতের জন্য আজ বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে এক সপ্তাহের শোক পালন করছে বাহরাইন।

Share





Related News

Comments are Closed