বিশ্বনাথে এক সাথে ৩টি বাছুর প্রসব, গাভী দেখতে ভিড়!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি গাভী এক সাথে তিনটি বাছুর প্রসব করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হলে দেশি এ গাভী দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায় গাভী ও বাছুর তিনটির ছবি।
সালেহ আহমদের চাচাতো ভাই সুজন মিয়া বলেন, ‘প্রায় তিনমাস পূর্বে গাভীটি ক্রয় করে আনা হয়। একজন বেতনভুক্ত লোক এটি লালন-পালন করছেন। গাভীটি এক সঙ্গে তিনটি বাছুর প্রসব করায় সকলেই খুশি। তবে, প্রসবের কয়েক ঘন্টা পর একটি বাছুরকে গাভী পা দিয়ে চাপ দেয়ায় সেটি মারা যায়।’
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন জানান, সকালে ফেসবুকে খবরটি দেখেছি। গাভী ও বাছুরগুলো দেখতে যাচ্ছি। এটি অস্বাভাবিক ঘটনাই বলতে হয়। সচরাচর এমনটি ঘটে না। ওই গাভীর তিনটি ডিম্বাণু হওয়ায় তিনটি বাছুর প্রসব করেছে।’
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed