শনিবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে আওয়ামী লীগের ভোটডাকাতির প্রতিবাদে আগামীকাল সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘ঢাকা ১৮ এবং সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে আওয়ামী লীগের ভোটডাকাতির প্রতিবাদে আগামীকাল সারাদেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed