Main Menu

লাইফ সাপোর্টে আজিজুল হাকিম

বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় শুক্রবার ভোরে তাকে আইসিইউর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজিজুল হাকিম।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান জানান, আজিজুল হাকিমের শারীরিক অবস্থা এখন জটিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় শুক্রবার ভোরে তাকে আইসিইউর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এরআগে গত মঙ্গলবার তারকা দম্পতি আজিজুল হাকিম-জিনাত হাকিম ও তাদের ছেলে মুহাইমিন রেদোয়ানের করোনা শনাক্ত হয়। এরপর তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই আজিজুল হাকিমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরবর্তীতে টিভি নাটক করে পরিচিতি লাভ করেন। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলেমেয়ে রয়েছে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।

Share





Related News

Comments are Closed