তালতলীতে চিরকুট লিখে স্কুলছাত্রের আত্মহত্যা!
তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে জোবায়ের হোসেন রিয়াজ (১৪) নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার দিবাগত রাতে নিজ বাড়ির তেতুলগাছের সাথে গলায় রসি বেধেঁ আত্মহত্যা করে সে।
রিয়াজ উপজেলার হড়িনখোলা এলাকার কামাল মুন্সীর ছেলে। সে স্থানীয় তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে জোবায়ের হোসেন রিয়াজ বাসা থেকে বের হয়ে তালুকদারপাড়া স্কুলে প্রাইভেট পড়তে যায়। এর পরে রাতে আর বাসায় ফেরেনি। রোববার সকালে রিয়াজের খোঁজে প্রাইভেট মাস্টারের কাছে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে তেতুলগাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের সাথে প্যান্টের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে ”মা আমাকে ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মারিয়া আমার জান”।
নিহত রিয়াজের মা জেসমিন জানান, আমার ছেলে প্রায় এক সপ্তাহ ধরে মানসিক ভাবে কি যেন এক সমস্যায় ভুগছিলো। ঠিকমত খাওয়া-দাওয়া করেনি। বেশী কথাবার্তাও বলতো না। জানতে চাইলে বলতো আমার স্বাস্থ্য ভালো না।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের সাথে একটা চিরকুট পাওয়া গেছে। তবে প্রেমে ব্যর্থ হয়ে এ আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমাদের তদন্ত চললে সঠিক তথ্য বের হয়ে আসবে। তবে এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবারRead More
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More



Comments are Closed