গোলাপগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর থেকে নিখোঁজ ৬ বছরের তাউসিফ আহমদ ও আলামিন নামের নিখোঁজ দুই শিশুর লাশ পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মৃত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
নিহত আলামিন আহমদ রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শিশু তাউসিফের চাচা বাছিতুর রহমান।
উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মাছ মারা দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে মসজিদের পুকুরে এ দুই শিশুর লাশ পাওয়া যায়।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed