দেশে করোনায় আরো ১৮ মৃত্যু, আক্রান্ত ১৫৬৮
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসময়ে আক্রান্ত হয়েছেন ১৫৬৮ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ১৮ জনসহ এ পর্যন্ত দেশে মোট ৫৯৪১ জনের মৃত্যু হলো মহামারীতে। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯ হাজার ২৫২ জন।
বিবৃতিতে বলা হয়েছে, করোনা থেকে সেরে উঠেছেন ১৭৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন। ১২ হাজার ৫৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত একদিনে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ৪ লাখ পেরিয়ে যায় ২৬ অক্টোবর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ১০ অক্টোবর তা সাড়ে ৫ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে পৌঁছেছে ১১ লাখ ৯৫ হাজারের ঘরে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২০তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি ল্যাবে ১২ হাজার ৫৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১ টি নমুনা।
Related News
চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয়Read More
আজ রেল দিবস, ১৬৪ বছরে বাংলাদেশের রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনাRead More



Comments are Closed