কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তার (টোকন ঠাকুর) বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছিল আদালত। তার বিরুদ্ধে জারি করা পরোয়ানা কোর্ট থেকে আমাদের কাছে পৌঁছলে আমরা রোববার (২৫ অক্টোবর) রাতে পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে কোন তথ্য আমাদের জানা নেই।’
জানা গেছে, কবি ও নির্মাতা টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। সরকারি অনুদানের টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed