দেশের আট বিভাগে ৮০০ পর্যটন স্পট চিহ্নিত
পর্যটন ডেস্ক : দেশের আট বিভাগে ৮০০ পর্যটন স্পট চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আশেক উল্লাহ, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।
সূত্র জানায়, এর আগের বৈঠকে সংসদীয় কমিটি নতুন নতুন পর্যটন স্পট চিহ্নিত করা এবং এগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল। তারই ধারাবাহিকতায় রোববারের বৈঠকে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, তারা আট শতাধিক স্পট চিহ্নিত করেছে।
সংসদীয় কমিটি বলেছে, কীভাবে এসব এলাকাকে পর্যটন এলাকা হিসেবে তালিকভুক্ত করা যায়, তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায় এবং এ জন্য কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, তাও নিতে হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual6 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed