নাটোরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।
রবিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জামতলী-বামিহাল সড়কের বিনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিংড়া উপজেলার পিপুলশন গ্রামের দুদু মিয়ার পুত্র সবুজ হোসেন (২৮) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুলতান খানের পুত্র গিয়াস খান (৪২)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী জানান, বেলা আড়াইটার দিকে একটি ট্রাক সিংড়া থেকে বামিহাল যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা আরোহীদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত ও একজন আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা। তবে পালিয়ে গেছে চালক ও সহকারী।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed