Main Menu

সিলেট নগরী থেকে ২০ জুয়াড়ি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের পশ্চিম তেররতন এলাকা থেকে ২০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় জুয়াড়িদের কাছ থেকে ৫৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করে করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় জুয়া আইনে মামলা দায়ের করেছে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে শনিবার (১৭ অক্টোবর) রাতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম ও এএসপি আফসান-আল-আলম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আরজু আহম্মেদ, রুবেল আহম্মেদ, শুকন মিয়া, সাজু তালুকদার, ফারুক আহম্মেদ, হাদিস মিয়া, কাউছার মিয়া, আবু সাঈদ, সেলিম মিয়া, শরীফ মিয়া, রায়হান আহম্মেদ, রুবেল আহম্মেদ, জামাল হোসেন, আসাদ মিয়া, তফসিরুল, লিয়াকত আলী, খোকন মিয়া, কফিল উদ্দিন, আল আমিন ও সাদ্দাম হোসেন।

Share





Related News

Comments are Closed