দুই সন্তানসহ পুকুরে মায়ের লাশ, স্বামীসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে দুই সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এদিকে, নিহত গৃহবধূর বাড়ি থেকে তিন পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, গৃহবধূর হাতের লেখা চিরকুটে পারিবারিক কলহ ও ঋণের বিষয়টি উল্লেখ আছে। এটি পর্যালোচনা করে দেখা হবে। আর ময়নাতদন্তের পর, হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হয়েই সিদ্ধান্ত হবে মামলার বিষয়টি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শেয়ালডাঙ্গী গ্রামে পুকুর থেকে উদ্ধার করা হয় গৃহবধূ আরিদা, তার ৪ বছরের ছেলে আরাফাত ও ১০ বছরের মেয়ে আকলিমার লাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে আটক করা হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি দল।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed