পঞ্চগড়-রাজশাহী রুটে চালু হলো আন্তঃনগর ট্রেন
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-রাজশাহী রুটে প্রথমবারের মত চালু হলো আন্তঃনগর ট্রেন সার্ভিস বাংলাবান্ধা এক্সপ্রেস। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে মন্ত্রী উপস্থিত এই ট্রেনটি উদ্বোধন করেন।
এসময় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, “রংপুর থেকে মুর্শিদাবাদ, রাজশাহী থেকে সরাসরি নেপাল এই ট্রেনটি যাবে”। ভবিষ্যতে এটা যদি যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে শুধু ভারত নয় নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের রেলের যোগাযোগ স্থাপন হবে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান চারদেশীয় একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে।
এসময় মন্ত্রী আরো বলেন, এই ট্রেনটি পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবী ছিলো। সেটা স্বাধীনতার ৫০ বছর পরে পঞ্চগড়ের, ঠাকুরগাঁও ও দিনাজপুরের মানুষের সুবিধা হয়েছে। আমরা প্রকল্প গ্রহণ করেছি বাংলাবান্ধা নয়, আমরা শিলিগুড়ির সাথে ট্রেনটি বাংলাবান্ধা হয়ে যেন যোগাযোগ স্থাপন করতে পারে ইতিমধ্যে ভারত সরকারে সঙ্গে আমাদের কথা হয়েছে। এবং তারা আমাদের আগ্রহ প্রকাশ করেছে। তারা আমাদের কাছে বলেছে যে আপনারা শিলিগুড়ি পর্যন্ত আপনাদের পঞ্চগড়কে সম্প্রসারিত করা যায় কি না যাতে ভবিষ্যতে নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশ চারটি দেশ এই ট্রেনের সুবিধা পাবে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে রাজশাহী (পশ্চিমাঞ্চল) এর ব্যবস্থাপক মিহির কান্তি গুহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রণালয়ের রেল সচিব সেলিম রেজা, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed