Main Menu

বিশ্বনাথে অটোরিকশার ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক রাজমিস্ত্রির মৃত্যু ঘটেছে। নিহত ছোট মিয়া (৩৫) উপজেলার ভল্ববপুর গ্রামের মৃত আবদুল গণির ছেলে। বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় স্থানীয় মিয়ারবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ৯টায় মাছ বাজার গলিতে প্রবেশ করার সময় পেছন থেকে তাকে ধাক্কা দেন অটোরিকশার শিক্ষানবীশ চালক পার্শ্ববর্তী লামা লহরী গ্রামের আক্তার হোসেন (৩০)। আক্তার লামা লহরী গ্রামের মাসুক মিয়ার ছেলে। ছোট মিয়া ধাক্কা খেয়ে রাস্থায় লুটিয়ে পড়েন। পরে আহত ছোট মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছোট ভাই রাবিক আলী বলেন, মাছ কিনতে বাজারে গিয়েছিলেন ভাই। এসময় অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed