করোনা আক্রান্ত মেয়র আতিক সস্ত্রীক হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও তার সহধর্মিণী ডা. শায়লা সাগুফতা ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সস্ত্রীক হাসপাতালে ভর্তি হন মেয়র আতিক।
এছাড়া মেয়র আতিকের একান্ত ব্যক্তিগত সহকারী এপিএস-২ রিশাদ মোর্শেদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত সোমবার (১২ অক্টোবর) সকালে মেয়র আতিক সস্ত্রীক করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন তারা। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed