নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণ সহযোগীতা ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ৬ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছিলেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী।
এ ঘটনায় ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ করার অভিযোগে ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করা হয়। মামলাটি করেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী। আদালত আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পেশকার শামীম আল মামুন।
এদিকে নুরুল হক নুর বলেন, আমি ওই ছাত্রীকে ‘দুশ্চরিত্রা নয়, দুশ্চরিত্রহীন বলেছি৷’ ‘দুশ্চরিত্রহীন, মানে তাকে চরিত্রবান বা চরিত্রহীন কোনোটাই বলিনি। তিনি অন্যের প্ররোচনায় এসব কাজ করছেন।’
এদিকে ঢাবির ওই ছাত্রীর ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে করা মামলায় দুই ছাত্রকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন- সাইফুল ইসলাম ও নাজমুল হুদা।
এ মামলায় ৪ নম্বর আসামি সাইফুল ও ৫ নম্বর আসামি নাজমুল। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরও আসামি।
এরআগে গত ৮ অক্টোবর নুরুল হক নূর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন ওই ঢাবি ছাত্রী।
Related News
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরিRead More
মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, থাকছে অনলাইন সেবা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আগামীRead More



Comments are Closed