Main Menu

হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম উল্টে চালক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের লাখাই উপজেলায় টমটম উল্টে জাঙ্গির মিয়া (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের করাব নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত টমটম চালক জাহাঙ্গির লাখাই উপজেলার করাব গ্রামের সমরাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, করাব বাজার থেকে তার টমটম গাড়িতে গরুর খাদ্য বোঝাই করে পশ্চিম করাব যাচ্ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর ওই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক দিপঙ্কর পোদ্দার।

Share





Related News

Comments are Closed