Main Menu

কানাইঘাটে ১ লাখ ৬৫ হজার টাকার বিদেশী মদ জব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট থেকে ৫৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করেছে র‍্যাব। এসময় মাদক কারবারি মো. শাহিন উদ্দিন (২০)-কে আটক করা হয়। সে উপজেলার বাউরবাগের নুর আহম্মদের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় কানাইঘাটের সুরাইঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল। এসময় স্থানীয় গোরখপুর এলাকা থেকে ৫৫ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। এর সাথে জড়িত মাদক কারবারি শাহিনকেও আটক করে র‍্যাব সদস্যরা।

Share





Related News

Comments are Closed