এ দেশে রাজনীতি এখন একতরফা; বিপিপি
বৈশাখী নিউজ ডেস্ক: এ দেশে রাজনীতি এখন একতরফা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারি। তিনি বলেছেন, দেশে আজ ভোটার অধিকার নেই। আমরা চাই সেই অধিকার ফিরিয়ে দিতে। তিনি জানান, সারা দেশে কমিটি গঠনের লক্ষে সিলেট থেকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি। আগামী জাতীয় সংসদকে সামনে রেখে ওই কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। আগামী নির্বাচনে ৩শ আসনে প্রার্থী দেওয়ার লক্ষে কাজও শুরু হয়েছে।
শুক্রবার বিকালে সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মো. বাবুল সরদার চাখারি।
তিনি শনিবার সিলেট মহানগর সম্মেলন সফলের জন্য সকলের সহযোগিতা কামনা করে বলেন, ইতোমধ্যে দেশের ১৮টি জেলায় কমিটি করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে সবকটি জেলা ও মহানগর এবং উপজেলা কমিটি করা হবে। মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাসের উপর দাড়িয়ে আমরা দেশ বিনির্মাণ করতে চাই। দেশটা একটা জায়গায় দাড় করাতে বিপিপি কাজ করছে বলে জানান বাবুল চাখারি।
কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক সিদ্দিকুর রহমানের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য দেন, মহাসচিব জাফরুল্লাহ চৌধুরী, দলের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম খান রন, আতিকুর রহমান আতিক, নাজমা আক্তার, ভাইসপ্রেসিডেন্ট মাহফুজা বেগম, রুজি আক্তার মনি, যুগ্ম মহাসচিব আফতার উদ্দিন, সিলেটের সমন্বয়ক তালুকদার মকবুল হোসেন, মহানগর সভাপতি এমএ সালাম প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed