কানাইঘাটে নদী থেকে একজনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কানাইঘাট পূর্ব বাজার (খেয়াঘাট) এলাকায় সুরমা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
কানাইঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই ব্যক্তির লাশ সুরমা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কানাইঘাট থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
« সিলেট থেকে কম খরচে দেশ ঘুরাবে লতিফ হলিডেইজ (Previous News)
(Next News) এমসিতে ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন »
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed