কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কমিটি পূর্ণগঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কমিটি পূর্ণগঠন করা হয়েছে। সংগঠনে বিশৃংখলা সৃষ্টি, স্বার্থ ও ঐক্যবিরোধী এবং বিধিবহির্ভুত বিভিন্ন কর্মকান্ড ও গুরুতর অপরাধমূলক মামলায় জড়িত থাকার কারণে প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১০ এর ‘ক’ এবং ১১-এর ‘ক’.‘খ’ এবং ‘ঘ’ ধারা বলে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো. আবুল হোসেন শনিবার বিকেলে (২৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা করেন।
২০২০-২০২১ বাকি সেশনের জন্য পূর্ণগঠিত কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি মোঃ আবুল হোসেন, সিনিয়র সভাপতি এডভোকেট ইসরাফিল আলী, সহ-সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক , কোষাধ্যক্ষ সাইফুর রহমান, পাঠাগার সম্পাদক মিসবাউল করিম রফিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আমিরুল হক, অফিস সম্পাদক জুয়েল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, সদস্য যথাক্রমে ইকবাল হোসাইন, মীর আল-মমিন, এখলাছ আলী, সোহরাব আহমদ, কবির আহমদ।
এছাড়াও ১০জন কে সাধারণ সদস্য হিসাবে অর্ন্তভূক্ত করা হয়েছে তারা হলেন, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, উমর আলী, আব্দুল হান্নান নয়ন, সাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, ইউসুফ আলী, সোহাগ আহমদ, মোস্তাক আহমদ রনি ও জাহিদ হাসান।
কমিটি পূর্ণগঠন ঘোষণা কালে প্রেসক্লাব সভাপতি বলেন, কতিপয় বহিস্কৃতরা সংগঠনের নামে নানা অপতৎপরতা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আর্থিক লেন-দেন এবং অবৈধ ফায়দা হাসিল করতে সংগঠন বিরুধী নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোন সম্পর্ক নেই। সে মর্মে সকল মহলকে অবহতি করা হয়েছে।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed