মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংর্ঘষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন লিওন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার রিয়াজনগর এলাকায় অবস্থিত আর.এ.কে স্টার সিরামিক্স কোম্পানির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালক নজরুল আমিন লিওন (১৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনমুড়ি গ্রামের। আহত ব্যাক্তি একই উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে সাহাবউদ্দিন মিয়া (২২)।
পুলিশ জানায় , সকাল ৬ টার দিকে স্টার সিরামিক্স কোম্পানির সামনে দুটি গাড়ি ওভারটেক করেতে গেলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে পিকআপ ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হন। এবং চালকের সহকারীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক দুর্ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবং আহত ব্যাক্তিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনাস্থল স্টার সিরামিক্স কোম্পানির সামনে মহাসড়কে অবৈধ পার্কিং এর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এ পর্যন্ত একই স্থানেই ছোটবড় দুর্ঘটনা ঘটেছে প্রায় ২০টির ও বেশি। আর এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জনের মত এবং আহত হয়েছে অর্ধশত মানুষের চেয়ে ও বেশি।
স্থানীয় সচেতন মহলের দাবি, স্টার সিরামিক্স কোম্পানির অবৈধ পার্কিং বন্ধ না করা গেলে এ দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকবে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed